
গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অনিয়মিত তানজিন তিশা। শোনা যাচ্ছিল সিনেমায় মনোযোগ দিতে নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত চার মাস নতুন কোনো নাটকে কাজও করেননি। ফলে তিশার নাটক ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে বিরতির পর আবার নিজের চেনা জগতে ফিরেছেন তিশা।

তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি নেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরে পেজ প্রমোশন করেননি। উপরন্তু পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ছয় মাসের বেশি সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে...

অক্টোবরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে একটি অনলাইন ফ্যাশন হাউস। প্রতিষ্ঠানটির দাবি, তিশা শাড়ি নিয়েছেন, কিন্তু শর্ত অনুযায়ী সেই শাড়ি পরে ছবি তুলে ফেসবুকে প্রমোশন করেননি। এই ঘটনায় তিশার বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে আরও একজন উদ্যোক্তা তিশার বিরুদ্ধে একই অভিযোগ করেন।

শাড়ি নিয়ে ফেরত না দেওয়ায় সম্প্রতি দুটি ফ্যাশন হাউস প্রতারণার অভিযোগ এনেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগ গড়িয়েছে মামলা পর্যন্ত। শাড়ি বিতর্কের শেষ না হতেই ভারতীয় এক প্রযোজকের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে তিশার বিরুদ্ধে।