ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। এবারের অনুষ্ঠান হচ্ছে ইউরোপের বিলাসবহুল ক্রুজে। গতকাল সেখানে পারফর্ম করেছেন মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি। শোনা যাচ্ছে, পারফরম্যান্সের জন্য ৪০ লাখ ডলার নিয়েছেন তিনি!
অনন্ত-রাধিকার প্রথম প্রাক্বিবাহ অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন রিহানা। এবার কেটি পেরির পারফরম্যান্সের সময় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গতকাল ইতালিতে শেষ হয়েছে এই দ্বিতীয় প্রাক্বিবাহ অনুষ্ঠান। এর আগে সেখানে পারফর্ম করেছে ব্যাকস্ট্রিট বয়েজ।
কেটি পেরির পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা খুশি সেই ভিডিও দেখে। একজন লিখেছেন, ‘কেটি পেরিকে পারফর্ম করতে দেখে দারুণ লাগছে। মা হওয়ার পরেও একই রকম সুন্দর আছেন গায়িকা।’ অনেকে প্রশংসা করেছেন গায়িকার মেটালিক ড্রেসের।
জামনগরের প্রাক্বিবাহ অনুষ্ঠানের মতোই তাবড় সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন এই দ্বিতীয় প্রাক্বিবাহ অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার ক্রুজ ফেস্টিভ্যাল ছিল একটা গ্র্যান্ড অ্যাফেয়ার। শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, সারা আলি খান, অনন্যা পান্ডে, এম এস ধোনিসহ একাধিক তারকা অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

ইতালি থেকে সাউথ ফ্রান্সে ৪৩৮০ কিলোমিটার পাড়ি দেয় এই ক্রুজ। ৬০০ হসপিটালিটি স্টাফও উপস্থিত ছিলেন অতিথি আপ্যায়নের জন্য। এর মধ্যেই শোনা যায় অনন্ত-রাধিকাকে বিয়ের উপহার হিসেবে দুবাইয়ে প্রায় সাড়ে ছয় শ কোটি রুপির একটি বাড়ি উপহার দিয়েছেন মুকেশ আর নীতা আম্বানি। জুলাইয়ে বিয়েতে আরও কী কী অনুষ্ঠান হয়, নেটিজেনরা তা দেখতে বেশ আগ্রহী।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৬ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৬ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে