
‘তুফান’ সিনেমায় শাকিব খানের সাথে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলেছে জল্পনা-কল্পনা। মিডিয়া ও নেটিজেনরা নানান সময় অনেক নায়িকার নাম ধারণা করেছেন। তবে সত্যিই কে বা কারা হতে যাচ্ছেন এই সিনেমার প্রধান নারী চরিত্র এখন সেই খবর নিয়েই হাজির হওয়া। ‘তুফান’ সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।
রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর বিশাল এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।
পরিশেষে চূড়ান্ত হয়েছে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন। মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’
‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাঁকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন ‘তুফান’ দিয়ে।
এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’
এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি তাঁরা বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।
তাঁদের ভাষ্য, ‘মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ। সেই সাথে নাবিলার জন্যও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সাথে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে এ রকম আমরা আশাবাদী।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে