ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। কালের পরিক্রমায় হলটির জৌলুশ হারিয়েছে। হলটি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলা হচ্ছে হলটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিপজল।
হল-সংকটের এই সময়ে সম্প্রতি ৬৪ জেলায় সিনেমার হল বানানোর ঘোষণা দিয়েছিলেন ডিপজল। জানিয়েছিলেন কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।
ডিপজলের এমন ঘোষণার পর পর্বত সিনেমা হল ভাঙার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজলের সমালোচনা করছেন নেটিজেনরা। তবে ডিপজল জানান, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।
আজকের পত্রিকা’কে ডিপজল বলেন, ‘পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। সেখানে মার্কেট করা হবে। মার্কেটের ওপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।’
নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে প্রায় ৬০টি সিনেমা হল পুরোদমে সচল।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৭ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৭ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৭ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৭ ঘণ্টা আগে