
বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

কয়েক দিন ধরে দেশের শোবিজে জোর আলোচনা—দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! দিন যত গড়াচ্ছে, ডালপালা মেলে আরও বড় হচ্ছে এই গুঞ্জন। শোনা যাচ্ছে, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। এবারও সন্তান জন্ম দিতে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় উত্তর

প্রায় তিন বছরের বিরতির পর গত বছরের শেষ দিকে সিনেমার শুটিংয়ে ফেরেন অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লেখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে।