জুনেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বন তৈরি এই সিরিজে গেম অব থ্রোনস-এর প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।
প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা (এমা ডার্সি) এই সিজনে রণসাজে সজ্জিত। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এই পর্বে আয়রন থ্রোনের জন্য তাঁর ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্য দিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে (ম্যাট স্মিথ)।
তবে আগের সিজনের চেয়ে এই পর্বে ডিমনের চরিত্র নাকি অনেক দুর্বল, বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছে এই পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এ বার।
তবে এই সিজন মাত্র আটটি অ্যাপিসোডের। হলিউড স্ট্রাইকের মধ্যে এই সিজনের শুটিং পড়ে যাওয়ায়, দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে দ্বিতীয় পর্বে। বরং তৃতীয় পর্বে অনেক কিছু মীমাংসা হবে বলে শোনা যাচ্ছে। আপাতত দ্বিতীয় পর্বের প্রথম অ্যাপিসোড মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুন।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৬ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৬ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে