২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহর সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিফ পেশায় একজন কোচিং শিক্ষক। বিয়ের ছয় মাস না পেরোতেই স্বামী আরিফ বিল্লাহর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মৌসুমী মৌ। আজ বুধবার (২৯ মে) আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আরিফ বিল্লাহ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন। আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান।
শুনানিতে আরিফ বিল্লাহর আইনজীবীরা বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।’
অন্যদিকে, মৌসুমী মৌ দেশে না থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই মৌয়ের পক্ষে সময় আবেদন করেন তাঁর আইনজীবী এ এন এম গোলাম জিলানী।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত ১ হাজার টাকা মুচলেকায় আরিফ বিল্লাহর জামিনের আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রশান্ত কুমার কর্মকার।
মামলায় মৌসুমী মৌ অভিযোগ করেন, আরিফ তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৫ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৫ ঘণ্টা আগে