
নোয়াখালীর হাতিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা সিরাজ কয়ালের ছেলে। তিনি পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি অফিস-আদালতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিরবের বিরুদ্ধে। এসব অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, নিরব উদ্দিন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
২ ঘণ্টা আগে