
পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচারণা এবং প্রাইস ট্যাগে কাটাকাটি করার অভিযোগে রাজশাহীর একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুর ১২টায় রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ার্স’ নামের শোরুমে এই অভিযান চালানো হয়।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।

রাজশাহীর আদালতে হাজিরা দেওয়ার পর একটি হত্যা মামলার প্রধান আসামি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ দিন ধরে মাসুম বিল্লাহ (২৭) নামের এই তরুণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।