
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন

নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল ও এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।