
এবার মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন হাসিবুর। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এবার এক লাখ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

খুলনায় ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিতে মৎস্য ও কৃষি খাতে অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কখনো তপ্ত রোদ, আবার কখনো ঝুম বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজেও বাজারের ফলের দোকানে নিজের আধিপত্য ধরে রেখেছে রসাল তরমুজ। স্বাদে অতুলনীয় আর পুষ্টিতে ভরপুর এই ফল আমাদের শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীর চনমনে রাখে। তবে পুষ্টিকর হলেও তরমুজ খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলা জরুরি।

ভারতের মুম্বাইয়ের এক পরিবারের ৪ সদস্য গত শনিবার রাতে আত্মীয়দের নিয়ে ভরপেট বিরিয়ানি খেয়েছিলেন। তার ঘণ্টাখানেক পর তাঁরা খান তরমুজ। আর এরপরই কয়েক ঘণ্টার মধ্যে পুরো পরিবার নাই হয়ে যায়। একে একে মারা যান পরিবারের চার সদস্যই। পুলিশ জানিয়েছে, এই চারজনের মৃত্যু সন্দেহজনক খাদ্যে বিষক্রিয়ার কারণে হয়েছে।