
নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে প্রায় ১৬০ টন চোরাই কয়লাবোঝাই তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার আনুমানিক দাম প্রায় ১৬ লাখ টাকা। শনিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ট্রলারগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম দমনে নৌবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পাঙ্গাসিয়া খালে একটি ইটভাটার ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছিল।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌবাহিনী ও হাতিয়া থানার পুলিশের একটি যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে এবং কয়লাবোঝাই তিনটি ট্রলার জব্দ করে।
ট্রলার তিনটি থেকে মোট ১৬০ টন কয়লা জব্দ করা হয়। এর মধ্যে একটি ট্রলারে ছিল ৮০ টন এবং বাকি দুটি ট্রলারে ৪০ টন করে কয়লা ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা কয়লার দাম প্রায় ১৬ লাখ টাকা এবং আটক তিনটি ট্রলারের আনুমানিক দাম প্রায় ৮০ লাখ টাকা।
নৌবাহিনী আরও জানিয়েছে, আটক কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাতিয়া উপকূলজুড়ে অবৈধ কয়লা ও পণ্য পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে টানা তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশমিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
৪০ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
১ ঘণ্টা আগে