
চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির কারণে ব্যাংকের চাকরি খোয়ানো মো. জাহাঙ্গীর আলম এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও হারিয়েছেন। সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জাহাঙ্গীরের শিক্ষাগত যোগ্যতার (উচ্চমাধ্যমিক) সনদ জাল প্রমাণিত হওয়ায় তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সে জায়গায় জেলা প্রশাসকের পাঠানো মনোনয়ন তালিকার দ্বিতীয় ব্যক্তি মুহাম্মদ জাহিদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরের জালিয়াতির অভিযোগ নিয়ে ১৭ আগস্ট আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, সনদ জাল প্রমাণিত হওয়ায় ২০২৩ সালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) জাহাঙ্গীরকে চাকরিচ্যুত করা হয়। এর আগে তিনি বিভিন্ন ব্যাংক মিলিয়ে ২০ বছর চাকরি করেন। চলতি বছরের এপ্রিলে তাঁকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, ‘সংবাদ প্রকাশের পর আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করি। এতে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ জাল প্রমাণিত হয়। ফলে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’
আরও খবর পড়ুন:

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা একটি গাড়ির পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
১৪ মিনিট আগে
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুমানীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল। তিনি মুঠোফোনে বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গতকাল শনিবার সকালে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
১ ঘণ্টা আগে