বিদ্যালয়

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি কুঁড়েরপাড় নিম্নমধ্যমিক বালিকা বিদ্যালয়। কাগজে-কলমে ৬০ শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র চারজনের। এই চার শিক্ষার্থীর জন্য আট শিক্ষক, আয়া, দপ্তরিসহ মোট ১৪ জন নিয়মিত বেতন-ভাতা তুলছেন। সরকারি অর্থ, জনবল ও অবকাঠামোর

১৫ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত
নওগাঁর বদলগাছীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে তাঁকে উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জগদ্বীশপুর...

দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক
পটুয়াখালীর দশমিনায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের কালু মোল্লার হাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে শ্রেণিকক্ষে ফ্যান ভেঙে পড়ে রক্তাক্ত দুই শিশুশিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।











