প্রশাসন

প্রশাসনের অবহেলার প্রতিবাদে মীর মুগ্ধ সরোবর পরিষ্কারে ৪ শিক্ষার্থী
বাজেটসংকট ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবের কথা জানিয়ে প্রশাসন দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরটি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রশাসনের এই অবহেলার প্রতিবাদে তাই নিজেরাই সরোবর পরিষ্কার করতে নেমে পড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থী।

জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তারা...

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। আজ মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সরকারি প্রতিষ্ঠান ও জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে কিশোরগঞ্জ ডিসি অফিস সর্বোচ্চ












