মহম্মদপুর
মহম্মদপুর, মাগুরা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে
মাগুরা সদর উপজেলায় বাসযাত্রীর কাছ থেকে ছিনতাই করা ১৫০ ভরি স্বর্ণের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে পৌর যুবদল নেতা শাকের হোসেনকে (৩৬) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন।

মহম্মদপুরে আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে ভাঙচুর-লুটপাট
মাগুরার মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে মারুফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরায় যুবদল নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫০ ভরি স্বর্ণের যোগসূত্র খুঁজছে পুলিশ
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির ঘটনায় যোগসূত্র খুঁজছে পুলিশ। এ দুই ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার একটি বাড়ি থেকে ডাকাতির পাঁচটি সোনার বার জব্দ করেছে পুলিশ...

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ
মাচাজুড়ে ঝুলছে থোকায় থোকায় হলুদ ও সবুজ রঙের তরমুজ। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বাহারি রঙের ফল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যতিক্রমী এ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ ক্ষেতের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলছেন। অসময়ে ভিন্ন জাতের তরমুজ চাষ করে এমনই কৌতূহল ও আগ্রহ তৈরি করেছেন












