লালমনিরহাট
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, যা তিস্তা নদী, রেল যোগাযোগ ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন- লালমনিরহাট সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারী সহ লালমনিরহাটের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, বন্যা ও সামাজিক নানা ঘটনার খবর পাওয়া যাবে এখানে।

আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, মিলবে বহুমুখী সুবিধা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ বছর দেশের ৮ জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে, যা বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে। এখানে আমরা খালের দুই ধারে গাছ লাগাব। এখানে কৃষকেরা হাঁস পালন করবেন, মাছ চাষ করবেন এবং এখানে কুটির শিল্প গড়ে তোলা হবে।

লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
লালমনিরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, হাসপাতালে জামায়াত নেতা
লালমনিরহাটের আদিতমারীতে ডাম্প ট্রাকের চাপায় পিপলু মিয়া নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা জামায়াত নেতা আমিনুল ইসলাম।

লালমনিরহাটে গুদামঘর নিয়ে বিরোধ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধার
লালমনিরহাটের কালীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁকে বাঁচাতে গিয়ে আরও এক নারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।












