মাগুরা
মাগুরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষিনির্ভর অর্থনীতি, নদী ও গ্রামীণ সংস্কৃতির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া শালিখা, শ্রীপুর, মাগুরা সদর ও মোহাম্মদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলার জমজমাট আসর
ক্রিকেট-ফুটবলের আধুনিক জয়জয়কারে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাগুরার মহম্মদপুরে বসেছিল লাঠিখেলার এক জমজমাট আসর। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ১০৬তম লাঠিখেলা দেখতে উপচে পড়া ভিড় জমেছিল।

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে
মাগুরা সদর উপজেলায় বাসযাত্রীর কাছ থেকে ছিনতাই করা ১৫০ ভরি স্বর্ণের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে পৌর যুবদল নেতা শাকের হোসেনকে (৩৬) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন।

মহম্মদপুরে আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে ভাঙচুর-লুটপাট
মাগুরার মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে মারুফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় ঘটনার ১৩ দিন পর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশে












