কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা, যা সাহিত্য, সংস্কৃতি ও বাউল সাধক লালন শাহ্–এর স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। পাশাপাশি শিক্ষা, কৃষি, শিল্প ও নদীভিত্তিক অর্থনীতিতেও জেলাটির গুরুত্ব রয়েছে। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক নানা ঘটনার আপডেট এই পেজে নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে পাওয়া যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষদভিত্তিক সেরা ফলাফল অর্জন করায় তাঁদের এই অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে সাহেব আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলায় দুজনকে দুই বছর করে কারাদণ্ড এবং ১০ জনকে...

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোহান হোসেন (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান। আটক সোহানের কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।