সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের অপরাধে ৪৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ। তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা উপজেলাধীন মেঘনা ও পদ্মা নদীতে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে আরও অংশ নেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংহপুর, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জরা এবং শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি।
অভিযান চলাকালে ৪৫ জন জেলেকে আটক করা হয়। এ সময় ১৫টি নৌকা ও প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ ইলিশের পরিমাণ প্রায় ১০০ কেজি; যা পরে স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার-ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে যারা ইলিশ আহরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস পর মোহাম্মদ ফারুক (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার আজিজুল হকের ছেলে। তিনি ধর্ষণের ঘটনার ৩ নম্বর আসামি।
১১ মিনিট আগে
সুপ্রিম কোর্টের কর্মচারী কামাল উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি বাথরুমের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি লাগানো অবস্থায় তাঁর লাশ ঝোলানো ছিল। পরে খবর পেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন ও পুলিশ গিয়ে...
৪১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের একজন মেহেদী হাসান জনি (২২)। যিনি আজ সোমবার ঢাকার বিমানবন্দরে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। অপরজন রাকিব হোসেন (২২)। যিনি কলেজে পড়াশোনার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ শিখছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ফয়’স লেক প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও সোনিয়া নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে খুলশী থানাধীন এলাকাটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে