ইলিশ

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না জেলেরা। মা মাছ রক্ষায় প্রশাসনের অভিযানের শুরুতেই বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। কখনো ইটপাটকেল, কখনো আগুনের গোলা নিক্ষেপ, কখনোবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্য করে...

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হচ্ছিল। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযানে প্রশাসনের কর্মকর্তা, আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্যরা অংশ নেন।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের ২৫ কেজির বদলে ২২ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন। চাল কম দেওয়ার অভিযোগ তদন্ত করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় দুটি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, গাইবান্ধার সিনিয়র...












