
অডিটর পদে দুই গ্রেডে বিদ্যমান বেতনবৈষম্য নিরসনের দাবিতে কাকরাইলে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন কর্মকর্তাদের একাংশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত কর্মকর্তারা অডিট ভবনে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনরত কর্মকর্তারা সামনের রাস্তায় অবস্থান নেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে সিআইসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন কর্মকর্তারা। মূলত তাঁরা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভবনের প্রবেশ গেটে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মোতায়েন করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা রাস্তায় অবস্থান করছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সড়ক ছাড়ছেন না। প্রচণ্ড গরমে আন্দোলনকারীদের অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ১১তম গ্রেডে কর্মরত আড়াই হাজারের অধিক কর্মকর্তা রয়েছেন, যারা দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ সেটি বাস্তবায়ন করছে না। এরই মধ্যে পিটিশন দায়ের করা ৭৫২ জনের বেতন গত ১১ সেপ্টেম্বর বাড়ানো হয়। ফলে একই গ্রেডে থাকা সত্ত্বেও আড়াই হাজার অডিটর বেতনবৈষম্যের শিকার।
আরও খবর পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে স্থাপন করা চারটি দানবাক্স থেকে ১২ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষে এসব দানবাক্সে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া যায়।
১১ মিনিট আগে
ভিডিওতে খয়েরি বা মেরুন রঙের একটি প্রাইভেট কারের চালকের আসনে ওই যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা এক তরুণী তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েকটি গুলি ছোড়েন।
১৯ মিনিট আগে
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়সংলগ্ন সড়ক থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
নরসিংদীর বেলাবতে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের মাটিয়ালাপাড়া এলাকার একটি বাগানবাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে