
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। ভিসি পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রো–ভাইস চ্যান্সেলর (উপ–উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাসুদা কামাল। তিনি চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন। এ পদে বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন তিনি। সেই সঙ্গে অবশ্যই তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ সোলায়মান।
তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তাঁকেও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
২ ঘণ্টা আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে পটসডাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি ও আর্থিক সহায়তা উল্লেখযোগ্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারেন। জার্মানি স্কলারশিপ বা ডয়েচল্যান্ডস্টিপেন্ডিয়ামের আওতায়...
৩ ঘণ্টা আগে
গবেষণায় অবদান, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষমতা, শিক্ষার মান, কর্মক্ষেত্রে স্নাতকদের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক সংযোগ—এসব বিষয় মিলেই নির্ধারিত হয় একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা। এসব দিক বিবেচনায় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বহুল আলোচিত তালিকা প্রকাশ করে কিউএস।
৪ ঘণ্টা আগে