Ajker Patrika

জুরাইনে ঘরের মেঝেতে পড়ে ছিল অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ

ঢামেক প্রতিবেদক
জুরাইনে ঘরের মেঝেতে পড়ে ছিল অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কদমতলি পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন খান জানান, নিহত জনি জুরাইনের ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি অটোরিকশার চালক ছিলেন। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন। এক সপ্তাহ আগে স্ত্রী ৪ বছরের মেয়েকে নিয়ে কাঁচপুরে বাবার বাড়ি যায়। আজ সকাল থেকে জনির ফোন বন্ধ পেয়ে জুরাইনের বাসায় আসেন তাঁর স্ত্রী ও স্বজনেরা। বাসার কক্ষটি তালাবদ্ধ থাকায় জানালার ফাঁক দিয়ে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন।

এসআই আল-আমিন জানান, জুরাইনের বাসার পঞ্চম তলার একটি রুমের তালা ভেঙে ভেতরে জনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। জনির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং রুমের ভেতরে একটি রক্তমাখা কেচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে মাদক খাওয়া নিয়ে দ্বন্দ্বে জনিকে খুন করা হয় এবং রুম বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

নিহত জনির ভায়রা মো. সুজন জানান, জনিদের স্থানীয় বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মিরেরবাগ বালুরচড় এলাকায়। বাবার নাম জাহাঙ্গীর। বর্তমানে পূর্ব জুরাইনের ওই বাসায় স্ত্রী রোকেয়া ও চার বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকত। পেশায় অটোরিকশা চালাইতো। তবে সে নেশাগ্রস্ত ছিল।

সুজন আরও জানান, গত এক সপ্তাহ আগে জনির স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি নারায়ণগঞ্জের কাঁচপুরে যায়। আজ রিকশার মালিক জনির স্ত্রীকে ফোন দিয়ে বলে ২ দিন ধরে রিকশা গ্যারেজে জমা দেয় না জনি এবং ফোনও বন্ধ। এই খবর পেয়ে স্ত্রী রোকেয়া জুরাইনের বাসায় গিয়ে মরদেহ দেখতে পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত