জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।
রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্র ১২টায় আমার কাছে এসেছে। আমি সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তবে পত্রে পদত্যাগের কারণ কি উল্লেখ করা হয়েছে তা আমি বলতে পারি না।
এর আগে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধান। তবে সেসময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেতো। এখন যেহেতু অভিভাবক আছে তাই পদত্যাগ করেছি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে