এবার কর ফাঁকির তদন্তের মুখে পড়েছে দেশের শীর্ষ পাঁচ শিল্প গ্রুপের শীর্ষ ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা। তালিকায় বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান, সামিট গ্রুপের মুহাম্মদ আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও ওরিয়ন গ্রুপের ওবায়দুর রহমানের নাম রয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আপাতত শীর্ষ পাঁচ শিল্প গ্রুপের কর ফাঁকি খতিয়ে দেখা হলেও একে একে আরও বহু প্রতিষ্ঠান ও তাদের উদ্যোক্তাদেরও ধরা হবে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল–সিআইসি এসব কর ফাঁকির অনুসন্ধান করবে।
এনবিআরের দেওয়া তথ্য থেকে জানা যায়, এরই মধ্যে দেশসেরা এসব শিল্প গ্রুপের শীর্ষ উদ্যোক্তাদের নিজের ও পরিবারের যত সদস্যই থাক না কেন, তাঁদের সবার আর্থিক লেনদেন, ক্রেডিট কার্ডের তথ্য ও সঞ্চয়পত্রসব যাবতীয় আয়–ব্যয়ের তথ্য চেয়ে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঞ্চয় অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে ।
সংস্থাটির সূত্রে আরও জানা যায়, এসব ব্যক্তি তাঁদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করে ফাঁকি দিয়ে থাকতে পারেন বলে কর বিভাগ সন্দেহ করছে। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে এনবিআর তাঁদের অবৈধ আয়ের বিষয়ে তথ্য পেয়েছে। এরই ধারাবাহিকতায় তালিকা করা হয়েছে।
এনবিআর জানায়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ফাঁকি দেওয়া করের টাকা আদায়ের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআরের পক্ষ থেকে এসব তথ্য জানানোর আগে সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খান সিআইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এই পাঁচটি শিল্পগোষ্ঠীর গত কয়েক বছরের আয়কর, ভ্যাট, কাস্টমস–সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকির তদন্ত করতে বলা হয়। এ ছাড়া এসব গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠানের আমদানি–রপ্তানি পর্যালোচনা করাও সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সিআইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আপাতত এই শীর্ষ পাঁচ গ্রুপের কর ফাঁকির বিষয়টি দেখব। এর সাথে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ফলে তালিকা একেবারে ছোট নয়। সবার তথ্য পেতে হয়তো তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়া চলমান থাকবে। অন্য আরও অনেকেই এ প্রক্রিয়ার মধ্যে পড়বেন। তাঁদের ব্যপারেও একই ধরবেন ব্যবস্থা নেয়া হবে।’
আরও খবর পড়ুন:
- দাতা সংস্থাগুলোর কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
- ভেঙে যাচ্ছে এস আলমের ৭টিসহ ১২ ব্যাংকের পর্ষদ
- ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ইন্টারনেট সেবা বন্ধ: সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা খারিজ
- সিআইডির সাবেক প্রধানসহ আরও ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- সাবেক জনপ্রশাসন মন্ত্রীসহ ১৬৮ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
- বিসিবিকে হাজার কোটির ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নির্মাণ বন্ধের নির্দেশ
- হাসিনার পতনে দায়ী ‘গ্যাং অব ফোর’, ইন্ডিয়ান এক্সপ্রেসকে আ. লীগ নেতারা
- গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা: আ.লীগ নেতাসহ ১০৬ জনের নামে মামলা
- বন্ধের এক মাস পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প চালু
- এক বছরের মধ্যেই ভেঙে পড়তে পারে ইসরায়েল: সাবেক জেনারেল
- সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: উপদেষ্টা নাহিদ
- ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে: ত্রাণ উপদেষ্টা
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: সাড়ে ১৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন
- প্রশাসনে বিশৃঙ্খলা: জনপ্রশাসনের কাজ করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
- বিক্ষোভের মুখে যমুনা থেকে বের হতে পারেনি প্রধান উপদেষ্টার গাড়িবহর
- সাবেক জনপ্রশাসন মন্ত্রীসহ ১৬৮ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
- এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল
- ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নির্মাণ বন্ধের নির্দেশ
- কাটছে খরা, বাড়ছে রিজার্ভ
- বন্যার্তদের সহায়তায় ৫ দাবি নিয়ে বিআইডব্লিউটিএতে উপদেষ্টা নাহিদ
- বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন জ্বালানি উপদেষ্টা
- প্রবাসীদের মধ্যে চরমপন্থার দীক্ষা, সিঙ্গাপুরে তদন্তের মুখে বাংলাদেশি আমির হামজা
- হাসিনা সরকারের পতনে বিদ্যুৎনীতি পাল্টাল ভারত, আমদানিতে আগ্রহী সামিট
- ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যার দাবিটি সঠিক নয়: ভারত
- দৈনিক ৪০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে টেসলা
- আরও ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের আশঙ্কায় ৬ বিভাগ
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার ছাড়াতে পারে ১০ শতাংশ
- বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল
- দাতা সংস্থাগুলোর কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
- এত পানি কোত্থেকে এল, সব গেট কেন খুলে দিল, প্রশ্ন রুবেলের
- পাকিস্তানবিরোধী আন্দোলন করার সাজা পেয়েছেন শেখ মুজিব: শাহবাজ শরিফ
- বঞ্চিতদের সঙ্গে পদোন্নতি পেলেন দুর্নীতিবাজেরাও
- ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা ও গভর্নর
- সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল বিমানবন্দর থেকে ডিবিতে
- ‘প্রতিবাদী’ সেই ফারুক যেভাবে ফিরলেন বিসিবির প্রধান হয়ে
- রেঞ্জের ১২ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের বদলি
- টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের বিক্ষোভ
- কেমন আছে অস্ত্রোপচারে জোড়া পেট আলাদা করা মণি-মুক্তা
- বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক
- ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
- শিক্ষার সবখানে বিশৃঙ্খলা
- বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠনের দাবি
- সাত মাসের মধ্যে সর্বনিম্ন দাম ডলারের
- বিসিবির হাজার কোটি টাকার প্রকল্পে নতুন গতি










