Ajker Patrika

শীতের বাজারে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার ও রুম হিটার

বিজ্ঞপ্তি
শীতের বাজারে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার ও রুম হিটার
ছবি: ওয়ালটনের সৌজন্যে

শীত মৌসুম সামনে রেখে নতুন মডেলের স্মার্ট গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধাসম্পন্ন এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াই-ফাই ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট গিজার এবং এয়ার কুলার ও হিউমিডিফায়ার সুবিধাযুক্ত কম্বো রুম হিটার।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যগুলো উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ওয়ালটনের নতুন গিজার মডেলগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম। অ্যাকুয়াওয়ার্ম মডেলে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যেও এটি নিয়ন্ত্রণ করা যাবে। ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়াল মাউন্টিং সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। আর সুপ্রিম মডেলটি তৈরি করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডিতে।

এ ছাড়া ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বিভিন্ন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন কম্বো রুম হিটারে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও হিউমিডিটি নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে সিএফসি-মুক্ত থার্মাল ইনসুলেশন এবং অতিরিক্ত তাপ থেকে সুরক্ষায় দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।

তিনি আরও বলেন, গিজারগুলোতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার সুবিধা রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল (এফসিএম) সনদপ্রাপ্ত ফুড গ্রেড উপকরণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন কম্বো রুম হিটারটি শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় বাতাস শীতল করতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত