
শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অবশেষে তাঁর করুণ পরিণতি ভোগ করেছেন।
গতকাল বুধবার (২১ আগস্ট) ইসলামাবাদে ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে এমন মন্তব্য করেন শাহবাজ শরিফ। জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গে শাহবাজ শরিফ আরও বলেন, ‘যিনি খারাপ কাজ করবেন, তা ফের তার ওপরই আসবে। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিল।’
এ সময় তরুণদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা যদি পাকিস্তানকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করি, তখন খুব বেশি দূরে নয়, যখন দেশটি একটি মহান জাতি হিসেবে আবির্ভূত হবে। আজকের পাকিস্তান এবং বিরাজমান পরিস্থিতিতে রাজনীতিবিদ ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশের সেবা করতে হবে। যদি আমরা তা করতে পারি, তবে ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না।’
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা তার বাবা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মূর্তি, ছবি ও ম্যুরাল ভাঙচুর করে। এর কয়েক ঘণ্টা আগে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে সামরিক উড়োজাহাজে করে ভারতে পালিয়ে যান।
উত্তাল আন্দোলন ও দাঙ্গার মুখে হাসিনা সরকারের পতনের ঘটনাটি দেশটির ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক। জুলাইয়ের শুরুতে শুরু হওয়া এই সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ, আহত হয়েছে কয়েক হাজার।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা গত মাসে তাদের সমাবেশ শুরু করে। বড় ধরনের ওই বিক্ষোভ শেষ পর্যন্ত সরকার উৎখাতের আন্দোলনে রূপ নেয় এবং হাসিনার ১৫ বছরের শাসনের লজ্জাজনক পরিণতি হয়। প্রতিবাদকারীরা ৭৬ বছর বয়সী এই কর্তৃত্ববাদী হাসিনাকে পদত্যাগে বাধ্য করে।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৪৪ মিনিট আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
১ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৪ ঘণ্টা আগে