হামাস ও হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধের কারণে এক বছরের মধ্যেই ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র। এমন সতর্কবার্তাই দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ইৎজহাক ব্রিক। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে লেখা এক নিবন্ধে এই তিনি এই সতর্কবার্তা দেন।
নিজের লেখা নিবন্ধে মেজর জেনারেল (অব.) ব্রিক বলেন, ইসরায়েলের নিরাপত্তা (প্রতিরক্ষা) বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্ত হয়তো এরই মধ্যে উপলব্ধি করতে শুরু করেছেন, গাজা ইস্যুতে যদি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয় এবং এ কারণে যদি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়—তাহলে ইসরায়েলি অতি সত্বর বিপদে পড়তে যাচ্ছে।
ব্রিক তাঁর নিবন্ধে আরও দাবি করেন, গাজায় লক্ষ্য অর্জনের ব্যাপারে ইয়োভ গ্যালান্ত যেসব বড় বড় কথা বলেছিলেন, সেগুলো এখনো অর্জিত হয়নি। গত বছরের শেষ দিকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় প্রবেশ করার পর গ্যালান্ত দাবি করেছিলেন, তারা গাজা শহর এবং এর টানেল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে শিগগির হামাসকে পরাজিত করবেন। কিন্তু এই লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলে দাবি করেছেন ব্রিক। তিনি লিখেছেন, এসব লক্ষ্য নাগালের বাইরে রয়ে গেছে এখনো।
ব্রিক তাঁর নিবন্ধে আরও লিখেন, দক্ষিণ গাজার খান ইউনিসে হামলার সময় গ্যালান্ত দাবি করেছিলেন, টানেলে একা ছিলেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং তিনি টানেল নেটওয়ার্কে তাঁর লোকেদের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন। কিন্তু সেই বক্তব্যও সঠিক ছিল না।
মেজর জেনারেল (অব.) ব্রিক আরও বলেন, ‘আমি ধরে নিচ্ছি গ্যালান্ত এখন বুঝতে পেরেছেন, যুদ্ধ এরই মধ্যে তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আমরা গাজায় একধরনের জলা পাকের মধ্যে ডুবে যাচ্ছি, সেখানে আমাদের সৈন্য হারাচ্ছি। হামাসকে পতনের যে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা অর্জনের কোনো সুযোগই সেখানে নেই।’
ব্রিক গ্যালান্ত, ইসরায়েল দখলদার বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ হেরজি হালেভি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে বলেছেন, এসব নেতা রাজনৈতিক ও সামরিক উভয়ভাবেই ইসরায়েলকে নেতৃত্ব দিচ্ছেন এক বিপর্যয়ের দিকে। তিনি এ সময় জোর দিয়ে বলেন, নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী সরকারকে না সরানো গেলে ইসরায়েল অস্তিত্বহীনতার শেষ সীমার দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরার আর কোনো সুযোগ থাকবে না।

চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আর্থিক প্রতারণাসহ একাধিক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগে
জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।
১ ঘণ্টা আগে
সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ ঘটনায় হোটেলের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ইন্ডিয়ার প্রতিবেদন...
৫ ঘণ্টা আগে