ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের অনেক জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ভারতের একটি বাঁধ খুলে দেওয়াকেই মূলত বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য দায়ী মনে করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি কেন এমন হলো, জানতে চাইলেন রুবেল হোসেন।
বাংলাদেশে এমনিতেই এখন চলছে বর্ষাকাল। এরই মধ্যে অনেক সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়া হয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পেছনে বাঁধ খুলে দেওয়াকেই বড় কারণ বলে মনে করা হচ্ছে। আরও অনেকের মতো বিষয়টি নিয়ে রুবেলও সরব হয়েছেন ৷ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৪ বছর বয়সী পেসার আজ লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল—এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না?’
বাংলাদেশে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে গত রাত থেকেই সরব রুবেল। ফেসবুকে এখন পর্যন্ত তিনটি পোস্ট করেছেন বন্যাকবলিত মানুষদের নিয়ে। বন্যার্তদের সাহায্যের জন্য কী কী করণীয়, সেটা গত রাতে ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশের এই পেসার।
রুবেলের মতো বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার বন্যাদুর্গত মানুষদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। জুনায়েদ সিদ্দিকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বন্যায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছে। সেনাবাহিনীর সদস্যরা বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছেন। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটার লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।’ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয় আজ সকালে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরও। ক্যামেরন গ্রিন যেন সেটাই বোঝাতে চাইলেন।
৪২ মিনিট আগে
আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকার চ্যালেঞ্জটা এবার আরও কঠিন ফর্টিস এফসির সামনে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্ব পেরিয়ে গ্রুপ পর্বে উঠেছে তারা। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে ফর্টিস। সেখানে তাদের সঙ্গী ভারতের এফসি গোয়া, কুয়েতের কাদসিয়া এসসি ও তাজিকিস্তানের রেগার-তাদাজ। এই
২ ঘণ্টা আগে
কখনো জশ টাঙ, কখনো ওলি রবিনসন—হেডিংলিতে গতকাল পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। উইকেটও নিয়েছেন সমানে সমান। দুই বোলারই পেয়েছেন পাঁচটি করে উইকেট। কিন্তু দুজনেই যখন সমান উইকেট পেয়েছেন, তাহলে বল নিয়ে উদযাপন করার উপায় কী? বলকে তাই দ্বিখণ্ডিত করে প্রত্যেকে যাঁর যাঁর অংশ নিয়ে গেছেন।
২ ঘণ্টা আগে
হেডিংলি টেস্টের প্রথম দিনেই এক রকম কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে ১৭১ রানে পাকিস্তান গুটিয়ে গেছে। ইংলিশ এরপর ২ উইকেট হারালেও ২৫ ওভারে ১১২ রান করে ফেলেছে। নতুন টেস্ট অধিনায়ক জো রুট ৩৭ রানে অপরাজিত। জর্ডান কক্স ব্যাটিং করছেন ২৩ রানে। আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে ই
৩ ঘণ্টা আগে