
ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় তুলাতলী বাজারের আলী মার্কেটে আজ শুক্রবার দুপুরে আগুনে একাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে। চারটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।