আর্থিক প্রতিষ্ঠান

দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে...

চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চলতি বছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এ হিসাবে রপ্তানি বেড়েছে প্রায় ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়নি: কর্তৃপক্ষ
জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা বা মূল সার্ভার হ্যাক হওয়ার খবর নাকচ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পূর্বসতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সরকারি ছুটির দিনগুলোতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে ব্যাংকটি।

তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল
তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ কেন বাতিল করা হচ্ছে, চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী বিধিগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।












