
নাজমুল হাসান পাপনের মেয়াদে বিসিবির সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। নৌকার আদলে তৈরি করা এই স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শক ফি ধরা হয়েছিল প্রায় ৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)। সম্ভাব্য খরচ ছাড়িয়েছিল হাজার কোটি টাকা।
পূর্বাচলে ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ তৈরির প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান মাহবুব উল আনাম। বিশাল এই স্টেডিয়াম নির্মাণের পুরো ব্যয় বিসিবি থেকেই জোগান দেওয়ার কথা ছিল। শুরুতে প্রকল্পে ব্যয় ৮০০ কোটি ধরলেও পরে সেটি ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। স্টেডিয়ামের বিভিন্ন বক্স, সদস্য ফি বিক্রি থেকে বিশাল এই নির্মাণ খরচ তোলার পরিকল্পনা ছিল বলে জানান মাহবুব উল আনাম।
স্টেডিয়ামের নির্মাণকাজ এ বছরই শুরু করতে চেয়েছিল পাপনের বোর্ড। সে লক্ষ্যে তারা এ বছর ২৫০ কোটি টাকা বরাদ্দও রেখেছিল। কিন্তু ক্ষমতার পটপরিবর্তনে সবই বন্ধ রাখতে হচ্ছে বিসিবির।
আরও খবর পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৩ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৪ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৫ ঘণ্টা আগে