কাস্টমস

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে কাস্টমস বন্ড কমিশনারেটের সাবেক তত্ত্বাবধায়ক মো. ইদ্রিছ ও তাঁর স্ত্রী ফখরে জাহান বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম
চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় ১ নভেম্বর থেকে অস্থায়ীভাবে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর শুরু হবে। প্রথম ধাপে সাতটি গ্রুপ কাজ শুরু করবে। পুরো কার্যক্রম ১ ডিসেম্বর থেকে সেখানে পরিচালনার কথা রয়েছে।

কাস্টমস কর্মকর্তাকে পেটানোর অভিযোগ যুগ্ম কমিশনারের বিরুদ্ধে
বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে জনসমক্ষে ওই কর্মকর্তাকে লাথি মারা হয় বলে অভিযোগ।

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।












