
পুলিশের ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত মহাপরিদর্শক এবং একজন উপমহাপরিদর্শক রয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মাদ আবদুল মোমেনের স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনে তিনজনকে অবসরে পাঠানো হয়।
তাঁরা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) জয়দেব কুমার ভদ্র।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাঁদের অবসর দেওয়া হয়েছে। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাঁদের অবসর দেওয়া হয়েছে। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৩ আগস্ট অতিরিক্ত আইজিপি ও সাবেক এসপি প্রধান মো. মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। একই দিনে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার মনিরুজ্জামানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়।
২১ আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামানকে।

নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
৩ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
৩ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৪ ঘণ্টা আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে