
মেহেরপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী সদর উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান আদালতে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহার করেন।
বাদীপক্ষের আইনজীবী এহান উদ্দীন মনা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা’কে বলেন, ‘বুধবার মামলা বাদী হাসনাত জামাল আদালতের বিজ্ঞ বিচারকের কাছে হাজির হয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। পরে বিজ্ঞ বিচারক মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।’
এ সময় মামলার বাদী হাসনাত জামান বলেন, ‘আন্দোলনের সময় ৪ আগস্ট ছাত্রলীগের ছেলেরা আমাকে মারধর করে। আমাকে যারা মারধর করেছিল তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি, কিন্তু আমাকে না জানিয়ে বা ভুলবশত যে কোনোভাবে আমাকে বাদী করে এতজনের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে।’
‘পরে আমি তালিকা দেখার পরে বুঝতে পারি এখানে অনেক নির্দোষ, যারা কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নয়—এমন অনেকের নাম দেওয়া হয়েছে। এখানে ১৬৮ জনকে আসামি করা হয়েছিল কিন্তু আমি খেয়াল করে দেখছি যারা অপরাধী, আমাকে মেরেছিল তারা অনেকেই এখানে নেই। তাই আমি সজ্ঞানে, স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি বাদী হলেও মামলার তালিকা সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। যখন আমার স্বাক্ষর নেওয়া হয় তখন আমাকে বলা হয়েছিল, আমি মার খেয়েছি সে জন্য আমার স্বাক্ষরটা লাগবে। যখন আমাকে মামলার তালিকা দেখানো হয় তখন যারা আমাকে মেরেছিল তাদের কয়েকজনের নাম ছিল।
‘মামলা হওয়ার পরে তালিকায় অনেক নির্দোষ নিরপরাধ মানুষ যাদের অনেককে আমি চিনিই না তাদের জড়ানো হয়েছে। যারা সাক্ষী আছে তারাও বেশির ভাগ নাম জানে না।’
মামলার সাক্ষী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমাদের ওপর যারা হামলা করেছিল, আমরা তাদের বিরুদ্ধে মামলার পদক্ষেপ নিই। মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর ১/২০২৪। পরবর্তীকালে মামলার তালিকায় দেখি অনেক মানুষ আছে যারা মারা গেছে, চাকরিজীবী আছে, অনেকে বিদেশে আছে তাদের নামও যুক্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘তারা তো নিরপরাধ তাদের নামে কেন মামলা হবে। যেহেতু আমরা কোনো নির্দোষকে শাস্তি দিতে চাই না, আমরা কোনো অন্যায় সাক্ষী দিতে চাই না। তাই আমরা সকল সাক্ষী বাদীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করেছি।’
আরও খবর পড়ুন:

আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
৬ ঘণ্টা আগে