গুলি

পাকিস্তানি টিভি উপস্থাপক রাবিয়াকে গুলি করে হত্যা—স্বামীর স্বীকারোক্তি
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন টেলিভিশন উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ডে গুলি: সন্দেহভাজনের হাসপাতালে মৃত্যু, বাড়ি থেকে বাবা-মা ও বোনের লাশ উদ্ধার
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোয় বন্দুকধারীর গুলিতে নিহত হয় ছয় জন। এই ঘটনায় পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন বন্দুকধারী আজ সোমবার ভোরে হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া গতকাল তাঁর বাড়ি থেকে তাঁর বৃদ্ধ বাবা-মা ও বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাজেকে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি।

ভারতীয় সিগারেট জব্দের সময় চোরাকারবারিদের হামলা, আত্মরক্ষায় বিজিবির ফাঁকা গুলি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। পরে হামলাকারীরা পালিয়ে যায়।








