উপজেলা

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দুদকের জালে স্বাস্থ্য পরিদর্শক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। এক বছরে প্রায় ৯২ লাখ টাকার ব্যাংক লেনদেনসহ পদোন্নতি, বদলি ও হাজিরা নিয়ে অভিযোগের অনুসন্ধান চলছে।

প্রসূতিদের দুর্ভোগ কমাতে থানচির দুর্গম বড় মদকে স্বাস্থ্যসেবাকেন্দ্র চালু
থানচি উপজেলা সদর থেকে নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরের বড় মদক এলাকায় পাহাড়ি ও নদীপথের দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন। বিশেষ করে প্রসবকালীন জটিলতা, অতিরিক্ত রক্তক্ষরণ ও নবজাতকের জরুরি চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সিরাজগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে
প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।












