
রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার (৮ জুন) মধ্যরাতের ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ওই পুলিশ সদস্য কী কারণে সহকর্মীকে গুলি করলেন তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
নিহত কনস্টেবল মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। আর তাঁকে গুলি করেছেন কনস্টেবল কাওসার আলী।
মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনার বিষ্ঠপুর। ২০১৮ সালে তিনি পুলিশে কনস্টেবল পদে যোগ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১টার দিকে বলেন, ‘ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছেন। মৃতদেহ ঘটনাস্থলে আছে। একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
পুরো কূটনৈতিকপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর পুরো গুলশানের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনাস্থলে সোয়াত মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। তবে কূটনীতিকদের মধ্যে যাতে কোনো আতঙ্ক না ছড়ায়, সে ব্যাপারে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। তাঁদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিছকই দুজন পুলিশ সদস্যের মধ্যে। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য সহকর্মীর সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি করেন। গুলিতে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। বাইসাইকেলে করে যাওয়া এক ব্যক্তিও গুলিবিদ্ধ হন।
অনেকে হঠাৎ গুলির শব্দ পেয়ে ছুটে এসে পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। আরেকজন হাতে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিলেন। পথচারীরা সামনে এগোতে চাইলেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ফলে আতঙ্কে মুহূর্তের মধ্যে এলাকা জনশূন্য হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যরা এসে পৌঁছান।
সরেজমিনে গিয়ে নিহত পুলিশ সদস্যের নিথর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম রয়েছে।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় এক পথচারি আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের পিঠে তিনটি গুলির দাগ রয়েছে।’
আরও খবর পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা
৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৪৩ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৪৪ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১ ঘণ্টা আগে