
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:

নাটোরের গুরুদাসপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
ঘড়ির কাঁটায় রাত ১২টা। ঘুমাতে বিছানায় গিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ খাটের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। শব্দ শুনে খাটের নিচে তাকাতেই দেখা মেলে প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপের। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৭ মিনিট আগে
সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে আনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
৯ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে।
১৬ মিনিট আগে