
বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা সাধারণ সভা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি তুলেছিলেন। তবে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম তা নাকচ করে নিজেই নির্বাচনি কমিটি করার প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাব না মেনে শ্রমিকেরা...

ঢাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে রদবদল করা হয়েছে। উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ...

২১ জুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁকে বহালের দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছিল। সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করে তাঁকে ডিসির পদে বহাল করা হবে বলেও গুঞ্জন ছিল।