বিয়ের অনুষ্ঠানের জন্য বিলিয়ন ডলারের মালিকেরা সাধারণত কোনো চিত্তাকর্ষক গন্তব্যের ফাইভ স্টার রিসোর্ট ভাড়া করেন। তবে ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য ইতালির আস্ত এক শহরই বুক করেছিলেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পোর্তোফিনোতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় ৮০০ অতিথিকে। গত ২৯, ৩০ ও ৩১ মে—এই তিন দিন ধরে তাঁরা বিয়ের বিভিন্ন পর্বে অংশ নেন।
তবে এই বিয়ের অতিথিদের বিলাসিতা উপভোগ করার সময় স্থানীয় এবং পর্যটকদের শহরের প্রধান আকর্ষণগুলোতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেছেন।
স্থানীয় একজন ট্যুর গাইড বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘পোর্তোফিনোতে স্থানীয় ট্যুর গাইড হিসেবে, একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য আমাদের শহরকে অবরুদ্ধ দেখা হতাশাজনক। আমাদের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে এবং এই সপ্তাহান্তে এটি একটি বিশাল ধাক্কা ছিল।’
জানা গেছে, গত ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা প্রমোদতরীতে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘জীবন একটা যাত্রা’। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে শুরু হয় আয়োজন। পরদিন ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ মুডে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। তবে বিয়ের এই অনুষ্ঠানটির যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে।
জেফ বেজোস থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাঁদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ ও তাঁদের দুই পুত্র, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাঁদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে।
মুকেশ আম্বানি সম্পর্কিত আরও খবর পড়ুন:

কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতি ও সমাজ ভাবনায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই জেন-জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের একত্রিত করে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে...
৩ মিনিট আগে
অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
১৬ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অব্যাহত সহিংসতা ও উচ্ছেদের নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি চরমপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠী—হিলটপ ইয়ুথ। ইসরায়েলি কর্তৃপক্ষের অগোচরে ও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে পশ্চিম তীরের পাহাড়ি...
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
৪ ঘণ্টা আগে