ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। আর সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন আগামীকাল রোববার। তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মুইজ্জু, সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্দ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
লোকসভা নির্বাচন সম্পর্কিত খবর পেতে এখানে ক্লিক করুন
শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতৃবৃন্দ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য নেতাদের আমন্ত্রণ মূলত তাঁর ‘সবার আগে প্রতিবেশী’ নীতি এবং ‘সাগর’ দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের ইঙ্গিত।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। তাতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পায়নি বিজেপি। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ২৯০টি আসন পেয়েছে। গত দুবারের ন্যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং জোটের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে।
আরও খবর পড়ুন:

আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫-এর অত্যন্ত সংবেদনশীল কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পুরোনো নাম ও নির্বাচনী প্রতীক জোড়া ফুল স্থগিতের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’, ‘বেআইনি’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছেন মমতা।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ আরও তীব্র করার এবং ইউরোপে কিয়েভের মিত্র দেশগুলোর ওপর হাইব্রিড হামলা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এমনটাই দাবি পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের। তাঁরা মনে করছেন, এই সপ্তাহান্তে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের পর দেশটি একটি ‘গোপন বা নীরব সেনা...
২ ঘণ্টা আগে