কী অপূর্ব এক দৃশ্য। এই দৃশ্যটা দেখতে দিন, মাস এমনকি বছরও নয়; দশকের পর দশক অপেক্ষায় ছিল বাংলাদেশ। একজন লেগ স্পিনারের বল ব্যাটারের লেগে পিচ করিয়ে অফ স্টাম্পে বাঁক নিচ্ছে! সেই বল কানায় লেগে স্লিপে ক্যাচে পরিণত হয়েছে। বিশ্বমঞ্চে একজন লেগ স্পিনারের এই জাদু দেখতে বাংলাদেশের দীর্ঘ এক অপেক্ষাই করতে হয়েছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ যে জাদুকর কবজির মোচড়ে মোহিত করেছেন, নাম তাঁর রিশাদ হোসেন। নিজের বিশ্বকাপ অভিষেকে এর চেয়ে দারুণ আর কীভাবে রাঙাতে পারতেন রিশাদ! অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর হাতে বল তুলে দেন অষ্টম ওভারে। গতিময় লেগ স্পিন আর গুগলি তাঁর মূল শক্তি। নিজের প্রথম ওভারে দিলেন ৭ রান। পরের ওভারটা কিছুটা ব্যয়বহুল। চারিথ আসালাঙ্কা সামনের পায়ে ভর করে ডিপ মিডউইকেটে ছক্কা মারার পরও মানসিকভাবে শক্ত থেকেছেন রিশাদ।
জাদু দেখাতে রিশাদ বেছে নেন ১৫তম ওভার। বাংলাদেশ দলে একটা রীতি আছে, সাধারণত বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ডান হাতি বোলার কমই আসেন। কিন্তু সেই ‘রীতি’ ভেঙে বাঁহাতি আসালাঙ্কার বিপক্ষেই বোলিং করতে এলেন রিশাদ। লঙ্কান ব্যাটার আগের ওভারে ছক্কা মেরেছিলেন, তিনি একইভাবে আরেকটা ঝুঁকি নিয়ে এই ওভারেও স্লগ সুইপে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। সাকিব আল হাসানের বিশ্বস্ত হাত দ্বিতীয় প্রচেষ্টায় জমিয়ে ফেলল ক্যাচটা। পরের বলকে বলা যায় ‘বল অব দ্য ম্যাচ’! বলটা লেগে পিচ করে হাসারাঙ্গার ব্যাটের কানায় ছুঁয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা। হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি রিশাদ। তবে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দুর্দান্ত এক ওভার করেছেন।
রিশাদের লেগ স্পিনের ভেলকির আরেকটি অনুপম প্রদর্শনী ১৭তম ওভারের প্রথম বলে। এবার তাঁর শিকার ধনাঞ্জয়া ডি সিলভা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট—রিশাদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে মোস্তাফিজুর রহমানের ক্রমাগত চাপে লঙ্কানরা ১২৪ রানেই আটকে গেল। মোস্তাফিজ অভিজ্ঞ, পরীক্ষিত সৈনিক। তাঁর দারুণ বোলিং প্রত্যাশিত। কিন্তু রিশাদের যে এটিই ছিল প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ। গত বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক। সাত মাস হলো থিতু হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেই রিশাদ স্নায়ুচাপ সামলে নিজের সেরা বোলিং করতে বেছে নিলেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অতিগুরুত্বপূর্ণ এই ম্যাচকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এর আগে একজন লেগ স্পিনারকে দেখেছিল—২০০৭ বিশ্বকাপে অলক কাপালি। লেগ স্পিনে অলক-ঝলক খুব একটা দেখা মেলেনি। তিনি বোলিংই করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১ ম্যাচে। সেখানে রিশাদের হাত ধরে বিরল দৃশ্য দেখল বাংলাদেশ। বাংলাদেশের একজন লেগ স্পিন ডানা মেলে উড়ছেন বিশ্বকাপের মঞ্চে—এ দৃশ্য আপনাকে অনেক দিন মনে রাখতেই হবে।
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪১ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে