
রাজধানীর বারিধারায় কূটনৈতিকপাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন তারই সহকর্মী কাওছার আলী। ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে পুলিশ কর্মকর্তাদের ধারণা। তবে কাউসারের পরিবারের সদস্যরা বলছেন, চাকরিরত অবস্থায় প্রায় ১৪ বছর ধরে মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। তিনি সরকারিভাবে হাসপাতালে গিয়ে মানসিক রোগের চিকিৎসাও নিয়েছেন।
কাওছার আলীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা সদর ইউনিয়নের দৌলতখালী দাড়ের পাড়া এলাকায়। আজ রোববার দুপুরে তাঁর গ্রামের বাড়িতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মানসিক সমস্যা হলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কম কথা বলতেন। গেল কয়েক দিনও কম যোগাযোগ করেছেন।
বেলা আড়াইটার দিকে সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। তাঁদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়নি। বাড়ির ভেতরে মা ও স্ত্রী বসেছিলেন ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর মাস্টার অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। কাউসারের দুই ছেলে সন্তানও ছিল বাড়িতে। তারা দুজন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম ও অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে।
পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান, ২০০৫ সালের ১৫ ডিসেম্বর পুলিশের চাকরিতে যোগদান করেন কাওছার। ২০১০ সালের দিকে প্রথম মানসিক রোগে আক্রান্ত হয়। পরে তাঁকে সরকারিভাবে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। চাকরি করা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হলেও চিকিৎসা করানো হয়। তবে পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কাউসারের বিষয়ে জানতে তাঁর মা মাবিয়া খাতুনের আজকের পত্রিকা’কে বলেন, ‘আমারা ছেলে এমনিতে খুব ভালো। তার মাথার সমস্যা আছে। সে চাকরিতে যোগদানের পর থেকে অসুস্থ হয়। তার সঙ্গে আমার গতকাল শনিবার রাত ৮টার শেষ কথা হয়। আমার সঙ্গে ভালোভাবেই কথা বলেছে। মা কেমন আছ, আব্বা কেমন আছে জিজ্ঞেস করে। তবে কয়েক দিন ধরে বাড়িতে একটু কম কথা বলত আমার ছেলে।’
কাওছার মাদকাসক্ত কিনা জানতে চাইলে তার স্ত্রী নিলুফার ইয়াসমিন সাথি বলেন, তিনি মানসিক রোগে আক্রান্ত; মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। মাদকের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। চার-পাঁচ দিন ধরে পরিবারের সঙ্গে কম কথা বলতেন।
নিলুফার আরও বলেন, ‘আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। সে মাঝে মাঝে অসুস্থ হয়ে যেত। তাকে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসার কাগজপত্র আমার স্বামীর কাছে আছে। আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না। তবে সে মানসিক রোগে আক্রান্ত হলে পরিবারের সঙ্গে কম যোগাযোগ করত এবং কথাও কম বলত। ইদানীং পরিবারের সঙ্গে কথাও কম বলত সে।’
কাউসারের বিষয় জানতে চাইলে তাঁর প্রতিবেশী দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘কাওছার চাকরিতে যোগদানের বছর পর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তার চিকিৎসা করানোর পরে সুস্থ হলে আবার চাকরিতে যোগদান করেন তিনি।’
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা
৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৩৯ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৪০ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
৪৪ মিনিট আগে