সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৪

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বিস্ফোরণে প্ল্যান্টে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভসের ৭টি ইউনিট।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্সিজেন প্ল্যান্টের ভেতরে ৩ জন মারা গেছেন। আরেকজন প্ল্যান্টের বাইরে মারা গেছেন।
নিহত একজনের নাম শামসুল হক শামসু বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
আরও খবর পড়ুন:
- মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষ, নিহত বরের বাবা
- একসঙ্গেই চলতেন দুই বন্ধু, কবরও হচ্ছে পাশাপাশি
- গোঙানোর শব্দে কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে বসে আছেন যুবক
- পঞ্চগড়ে সংঘর্ষ: এক কাদিয়ানিকে পিটিয়ে হত্যা
- স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁর স্ত্রীকে বিয়ে
- ফোনে বিয়ে, স্বামী দেশে ফেরার আগেই শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার
- রাবি ছাত্রকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত, সাহায্য চাইলেও আসেনি পুলিশ
- মহিলা লীগ নেত্রীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ: ১ কিমি দূরে লোহার টুকরার আঘাতে প্রাণ গেল শামসুর
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫ 







