বিস্ফোরণ

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

ধানমন্ডির বিস্ফোরক মামলায় আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিবিয়ার বন্দরে আরও একটি রুশ জাহাজে বিস্ফোরণ
বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যে এবার লিবিয়ার বেনগাজি নৌঘাঁটির বন্দরে অবস্থানরত আরও একটি রুশ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্দেহ করা হচ্ছে, এই বিস্ফোরণও ড্রোন হামলার কারণেই ঘটেছে।












