আগুন

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাই দুয়ার গ্রামে প্রায় ‘৩০০ বছরের’ পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে গাছটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
হবিগঞ্জ শহরে রাতের আধারে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতি স্তম্ভটিতে আগুণ ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একটি গ্রুপ। নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।












