
পাঁচ মাস আগে মোবাইল ফোনে সৌদি আরব প্রবাসী শহিদুল ইসলামের (২২) সঙ্গে প্রতিবেশী নার্গিস আক্তারের (১৯) বিয়ে হয়। বিবাহের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রবাসী শহিদুল দেশে ফেরেননি। যে কারণে স্বামীর সঙ্গে দেখাও হয়নি নার্গিসের। তবে প্রতিবেশী হওয়ায় শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল নববধূ নার্গিসের।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে শশুরবাড়ি থেকেই নার্গিসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে উপজেলার বৈলারপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে প্রতিবেশী জিন্নত আলীর সৌদি আরব প্রবাসী ছেলে শহিদুল ইসলামের বিবাহ হয়। ছেলে প্রবাসে অবস্থান করায় পারিবারিকভাবে মোবাইল ফোনে তাঁদের বিবাহ হয়। কাবিননামাও রেজিস্ট্রি করা হয়।
স্বামী শহিদুল প্রবাসে থাকলেও মাঝেমধ্যেই নববধূ নার্গিস স্বামীর বাড়িতে বেড়াতে আসতেন। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে নার্গিস স্বামীর বাড়িতে আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু আজ সকালে শয়নকক্ষেই নার্গিসের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দুপুরে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মেয়ের বাবা বাচ্চু মিয়া বলেন, ‘কীভাবে এ ঘটনা ঘটল, বুঝতে পারছি না।’
জানতে চাইলে ছেলের বাবা জিন্নত আলী বলেন, ‘নার্গিস কেন এমনটা করল, তা বুঝতে পারছি না। হয়তো ছেলে সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। তবে সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কেউ কিছু বলেতে পারছে না। তবে লাশের সঙ্গে ওই তরুণীর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ থেকে তথ্য পাওয়া যেতে পারে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। সুরতহাল তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
২ মিনিট আগে
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
৫ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৪৭৯ জন ভর্তি হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ী ও কাশিমপুরকে ডেঙ্গুর হটস্পট বলছেন সংশ্লিষ্টরা।
১৫ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
১৯ মিনিট আগে