বিয়ে হয়েছে এক দশক আগে। সন্তানাদিও হয়েছে। কিন্তু হঠাৎ প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। বহু দেন দরবার করেও স্ত্রীকে ফিরে পাননি। পরে প্রতিশোধ নিতে স্ত্রীর সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন ফেলেছেন তিনি!
অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের খাগারিয়া জেলায়।
ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী, রুবি দেবি এবং নীরাজের বিয়ে হয় ২০০৯ সালে। তাঁদের চারটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পরই নীরাজ টের পান, মুকেশ নামে এক লোকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি ও মুকেশ পালিয়ে বিয়ে করেন। এটি জানার পর মুকেশের বিরুদ্ধে অপহরণের মামলা করেন নীরাজ।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে নীরাজ বলেন, বিষয়টি সুরাহা করার জন্য গ্রাম পঞ্চায়েত সালিস করেছিল। কিন্তু মুকেশ কোনো কথা শুনতে রাজি না। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর থেকে মুকেশ পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে মুকেশ বিবাহিত, তাঁর দুটি সন্তানও রয়েছে। কাকতালীয়ভাবে তাঁর স্ত্রীর নামও রুবি। উপায়ান্তর না পেয়ে মুকেশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁরই স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নীরাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করেছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করতে ছাড়ছেন না নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মুকেশের স্ত্রীকে বিয়ে করার জন্যই এসব ঘটিয়েছেন রুবি দেবির স্বামী!’ আরেকজন লিখেছেন, ‘বিবাহিত মানুষেরা একজন আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আর এদিকে আমি এখনো সিঙ্গেল!’
আরেকজন রসিক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তাঁদের সন্তানেরা তো বিভ্রান্তিতে পড়ে যাবে!’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে